মনোবন্ধু কহে: যে সহে, সে বহে || বাপ্পা আজিজুল || মানসলোক

 

মনোবন্ধু কহে: যে সহে, সে বহে

বাপ্পা আজিজুল


গত ১ মাসের মধ্যে  চেম্বারে ৩ জন রোগীর মৃগী রোগ (Epilepsy) সনাক্ত করলাম। এর মধ্যে একজন ৪০+ বয়স। ছোটবেলায় মৃগী রোগ ধরা পড়ে। ১ বছর চিকিৎসা নিয়ে উন্নতি হওয়ায় বন্ধ করে দিয়েছিলেন (ভালো হওয়ার পরেও ৪ বছর চিকিৎসা চালানো দরকার ছিল)। সম্প্রতি তার মাথাব্যথা হয়, রাগ করেন, মেজাজ খিটখিটে হয়। মাঝেমধ্যে এবসেন্ট মাইন্ড হয়ে যান। রাতের বেলা ঘুমের মধ্যে খিঁচুনি হয়। খিচুনির প্যাটার্ন বিবেচনায় মৃগী রোগ শতভাগ নিশ্চিত হওয়ায় আমি তাকে প্রয়োজনীয় ঔষধ প্রেস্ক্রাইব করি। সর্বশেষ জানামতে তিনি খিচুনিমুক্ত আছেন। 


বাকি ২টি পেশেন্ট শিশু। বয়স যথাক্রমে ৩+ ও ১+ বছর। শিশুদের খিচুনির প্যাটার্ন নানাবিধ হয়। বড়দের সাথে প্রায়ই মিলে না। এদের ক্ষেত্রেও তাই হয়েছে। এদের খিচুনি হয় ঘুমানোর আগে। বিছানায় শোয়ানোর পর। হাত-পা নড়াচড়া করে কিন্তু টিপিক্যাল না। শিশু রোগ বিশেষজ্ঞদের দেখানো হয়েছে। তারা এটিকে স্বাভাবিক সেক্সুয়াল এমিউজমেন্ট হিসেবে চালিয়ে দিয়েছেন। আমি ভিডিও দেখে শুরুতেই খিচুনি হিসেবে সন্দেহ করি এবং নিশ্চিত হওয়ার জন্য EEG পরীক্ষা দেই। রিপোর্টে খিচুনি আসে। ঔষধ দেই। আলহামদুলিল্লাহ তারাও সুস্থ। 


মৃগী রোগ হলে ভয় নেই। সর্বাধুনিক চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়। যত দ্রুত চিকিৎসার আওতায় আনবেন, তত আরোগ্যের সম্ভাবনা বেশি। দেরি করলে ফল উলটো। এজন্যই বলি- যে সহে, সে বহে। খিচুনি হলে কী করবেন?


মৃগী রোগীদের জন্য সতর্কতা-

• নিয়মিত ঔষধ খেতে হবে। একবেলাও বন্ধ করা যাবে না। 

• একা একা জলাশয়, বড় রাস্তা, চুলা বা আগুনের উৎস, ছাদের কিনারায় চলাফেরা করবেন না। 

• খিচুনি উঠলে শরীরের জামা-কাপড়, বেল্ট/বাঁধন ঢিলা করে দিন।

• মুখে বা দাঁতে কোন কাপড় বা বস্তু গুঁজে দেবেন না।

• জুতা/স্যান্ডেল/ঝাড়ু ইত্যাদি নাকে ধরবেন না। 

• খিচুনি চলাকালীন আশেপাশে থেকে ধারালো বা ক্ষতিকর বস্তু সরিয়ে ফেলুন।

• ৫ মিনিটের মধ্যে খিচুনি থেমে না গেলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হোন।

(পর্ব-১)


Follow Your Psychiatrist

https://www.facebook.com/Dr. Md. Azizul Hakim Bappa

https://www.youtube.com/@Mind-Boost-with-Dr-Bappa

www.manoslok.com


ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা

এমবিবিএস (চমেক), বিসিএস (স্বাস্থ্য),

এমডি (সাইকিয়াট্রি)

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)


মনোরোগ, যৌনরোগ, আসক্তি নিরোধ ও সাইকোথেরাপি বিশেষজ্ঞ

সিভিল সার্জনের কার্যালয়, বগুড়া।


চেম্বার: ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, বগুড়া

কানছগাড়ি, শেরপুর রোড, বগুড়া। 

সিরিয়ালের জন্য: ০১৭০১৫৬০০১১, ০১৭০১৫৬০০১২

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.